ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৪৬
ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে গতকাল রবিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় ও শিক্ষার মানোন্নয়ন সভা এবং ডিজিটাল মেলা, বর্ষবরণ, সেরা শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, ইউএনও কাজী মাহাবুবুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাদাত্ হোসেন প্রমুখ।