শাহবাগে শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের মামলার প্রতিবেদন ১০ জুলাই

আপডেট : ২৬ মে ২০১৯, ১৭:০১

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জুলাই দিন ধার্য করেছে আদালত।

আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা (আইও) তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন ৩০ জুন

২০১৭ সালের ২০ জুলাই সকালে শাহবাগে ঢাবিতে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ওই সময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

ইত্তেফাক/কেকে