মেহেরপুরে কবি গানের আসর

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৪৮
একসময় মেহেরপুরের বিভিন্ন জনপদে আসর বসতো কবি জারি, সারি, আর পালাগানের। শত ব্যস্ততার মাঝে মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হতো এসব গ্রামীণ গানের। কিন্তু বর্তমান আকাশ সংস্কৃতি আর আধুনিক বিনোদনের মাঝে হারিয়ে যাচ্ছে এসব জনপ্রিয় গান। তবে প্রবীণরা আজও খুঁজে ফেরে সেসব জনপ্রিয় গানের আসর। গতকাল রবিবার সকালে শহরের বামনপড়ার একটি আম বাগানে বসে ঐতিহ্যবাহী কবি গানের আসর। বামনপাড়া সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে এ কবি গানের আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি গ্রামের কবিয়াল আনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার কবিয়াল লতিব সরকার ও স্থানীয় কবিয়ালরা এতে কবি গান পরিবেশন করেন।