লেবার কাউন্সিলরদের সঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংক এমডির বৈঠক

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৫৫
বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত বিশ্বের ২০টি দেশে বাংলাদেশের নবনিযুক্ত লেবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। লেবার কাউন্সিলররা তাদের নির্ধারিত দেশে যাওয়ার আগে গতকাল প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামি তাদের সঙ্গে এ বৈঠক করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম ও ভবিষ্যতে করণীয় বিশেষ করে ঐসব দেশে এক্রচেঞ্জ হাউজ ও রিপ্রেজেন্টেটিভ অফিস খোলার বিষয়ে মতবিনিয়ম করেন।