নর্ডিক ব্যবসায়িক প্রতিনিধি দল আজ ঢাকা সফরে আসছেন। আগামী ২৩ পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবে। এসময় নর্ডিক কোমপানি এবং বাংলাদেশী কোমপানি পারসপরিক সম্ভাব্য অংশীদারিত্ব গঠনের বিষয়ে আলোচনা করবেন। ড্যানিশ ও সুইডিশ দূতাবাস কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ আরো কিছু অধিবেশন থাকবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি, বিশেষ অতিথি থাকবেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ। বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞদের উপস্থিতিতে নর্ডিক বাণিজ্যিক কোমপানি বর্জ্য পানি, কৃষি ও বায়োগ্যাস, এবং সামুদ্রিক সরঞ্জাম ধারণক্ষমতা, শক্তির দক্ষতা, হ্যান্ডলিং এবং চিকিত্সার বিভিন্ন ক্ষেত্রের বিষয়ে বাণিজ্যিক উদ্যোগে আলোচনা করবেন। প্রেস বিজ্ঞপ্তি
