শোক সংবাদ

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:৫০
মনোজ কর গুপ্ত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিআরডিবির সাবেক ফিল্ড অফিসার মনোজ কর গুপ্ত (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ৫ মেয়ে রেখে গেছেন। লবজান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমানের বাবা লবজান বিশ্বাস (৯৫) গত শনিবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।