মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:৫১
ইলিয়াছ আহমেদ চৌধুরী সাবেক সংসদ সদস্য, গণপরিষদের সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়িতে জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক বাংলার বাণীর সম্পাদকমন্ডলীর সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দুলাল পদ কুন্ডু পিরোজপুরে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর বাবা মুক্তিযোদ্ধা দুলাল পদ কুন্ডুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ বাসভবনে নাম কীর্ত্তনসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিউ এ আই এম নূরউদ্দিন ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কিউ এ আই এম নূরউদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনায় মরহুমের স্ত্রী মিসেস নূরউদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন। বাংলাদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অধ্যাপক নূরউদ্দিন পথিকৃতের ভূমিকা পালন করেছেন।