ফুটবল খেলার সূচী পরিবর্তন হচ্ছে

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:৫৩
নিটল টাটা প্রিমিয়ার লিগের খেলার সময় সূচীতে পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হলে সেটা হবে সন্ধ্যা ৬টায় শুরু হবে। আর দুটি ম্যাচ থাকলে প্রথম ম্যাচ বিকাল সাড়ে ৫টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর বাইরের খেলায়র সময় ঘোষণা করেছে বাফুফে। চট্টগ্রাম এবং ফেনীতে খেলা হলে সেখানকার ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।