ন্যাশনাল ব্যাংক ভলিবল লিগে আবারো চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড। শনিবার ভলিবল স্টেডিয়ামে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ২৫/২৩, ২৫/১২, ২৫/১৮ পয়েন্টে ৩-০ সেটে তিতাস ক্লাবকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখে। এবারো রানার্সআপের ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হলো গতবারের রানার্সআপ দলকে। লিগে তৃতীয় হয়েছে বিজিবি। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক একেএম শফিকুর রহমান।
লীগের সেরা অ্যাটাকার মনির, সেরা সেটার অজয়, সেরা লিবারো আলী (বিউবি)।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলেন:মনির, আলী, ফরহাদ, রাজু, ওমর, উত্পল, হরষিত, অজয়, জামিউর, মানিক, হূদয় ও সুজন।
