চট্টগ্রামে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী উদ্ধারে স্ত্রীর আকুতি

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১১
চট্টগ্রামে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধরকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তার স্ত্রী নীপা ধর। চট্টগ্রাম প্রেস ক্লাবে গতকাল রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অবুঝ ২ শিশুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় নীপা ধর বলেন, ৭ দিন অতিবাহিত হলেও পলাশ ধরের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। অবুঝ ২ সন্তানের মুখের দিকে চেয়ে আমার স্বামীকে অক্ষত অবস্থায় উদ্ধারের ব্যবস্থা করুন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, নিখোঁজের পর চকবাজার থানায় বেশ কয়েকবার মামলা করার জন্য গেলেও থানা মামলা নেয়নি। আমাদের অভিযোগকে সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। এদিকে পলাশ ধরকে উদ্ধারের দাবিতে আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে নগরীর মুসলিম ইন্সটিটিউট হল প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। নিখোঁজ পলাশ ধর নগরীর চকবাজার ধুনিরপুল এলাকার এসএন জুয়েলার্সের মালিক। তাদের বাসাও একই জায়গায়। জামায়াতের ২১ নেতা-কর্মীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ চট্টগ্রাম অফিস:মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতা-কর্মীর রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে আদালত। তাদের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী গতকাল রবিবার এ আদেশ দেন। উল্লেখ্য, গত ১৩ মে মহানগর জামায়াত কার্যালয়ের বৈঠক থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।