দেশে ফিরলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়ার স্ত্রী মনিকা এবং ছেলে বুমনি, মেয়ে বুলবুলি। গত বৃহস্পতিবার তারা বাংলাদেশ ত্যাগ করে আসামের শিবসাগরে যান। শিবসাগরে বাপের বাড়িতে এক রাত কাটিয়ে মনিকা শ্বশুরবাড়ি ডিব্রুগড়ের চাবুয়া এলাকায় চলে যান।
আসাম পুলিশ সূত্রে খবর, মেয়ে বুলবুলি ডাক্তারি পড়ছেন। আসামে তার পড়ার ব্যবস্থা করা হচ্ছে। এরপরই গৌহাটিতে কানাঘুষা অনুপ চেটিয়া কি তাহলে ফিরছেন? অনুপ চেটিয়া বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে রয়েছেন। ভারত তাকে ফিরে পেতে চেয়েছে। গৌহাটিতে কানাঘুষা চেটিয়াকে হস্তান্তর করা হতে পারে।
