মিসরে ফের মুসলিম ব্রাদারহুডের ১৬০ জন সমর্থককে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার তাদের ১০ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর গত আগষ্টে কাফর আল শেখের নিল ডেলটা প্রদেশে সহিংসতায় জড়িত থাকার মামলায় ১২৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খবর রয়টার্সের।
কারাদন্ডপ্রাপ্ত এসব সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসী দলের সদস্য হওয়ার অভিযোগ আছে। কায়রোর পুলিশ একাডেমির আদালতে বিচারক হাসান ফরিদ যখন রায় পড়ে শোনান, তখন সাজাপ্রাপ্তরা ‘সামরিক শাসন নিপাত যাক’ স্লোগান দেয়। কায়রোর মেট্রো স্টেশন উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আরো ৩৭ জনকে ১৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। সামরিক বাহিনী গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। দেশটিতে আগামী ২৬-২৭ মে’র প্রেসিডেন্ট নির্বাচনে সিসি সহজেই জিততে পারেন বলে ধারণা করা হচ্ছে।
