‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়
বাঙালির বাংলা
মো. সুজাউদ দৌলা
প্রভাষক (বাংলা বিভাগ)
রাজউক উত্তরা মডেল কলেজ. ঢাকা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। কত সালে কবি নজরুল ইসলামকে ঢাকা নিয়ে আসা হয়?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন ২। লেখকের মতে বাঙালির দেহ ও মন কিরূপ?
উত্তর: বাঙালির দেহ ও মন পাষাণময়।
প্রশ্ন ৩। রজোগুণ অর্থ কী?
উত্তর: রজোগুণ অর্থ হলো ক্ষাত্রশক্তি।
প্রশ্ন ৪। বাঙালি আজন্ম কোন শক্তিসম্পন্ন?
উত্তর: বাঙালি আজন্ম দিব্যশক্তিসম্পন্ন।
প্রশ্ন ৫। কী মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়?
উত্তর: অবিদ্যা।
প্রশ্ন ৬। প্রত্যেক মানুষ কতটি গুণে গণান্বিত?
উত্তর: তিনটি।
প্রশ্ন ৭। মানুষের তিনটি গুণ কী কী?
উত্তর: সত্ত্ব, রজঃ ও তমঃ
প্রশ্ন ৮। কোন গুণটি অসত্ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়?
উত্তর: সত্ত্বগুণ।
প্রশ্ন ৯। বাঙালির মস্তিষ্ক ও হূদয় কিরূপ?
উত্তর: ব্রহ্মময়।
প্রশ্ন ১০। বাঙালির দেহ ও মন কিরূপ?
উত্তর: পাষাণময়।
প্রশ্ন ১১। পৃথিবীর শ্রেষ্ঠ মুনি-ঋষি-যোগীরা কোন পর্বতে সাধনা করেছেন?
উত্তর: হিমালয় পর্বতে।
প্রশ্ন ১২। আমাদের সম্পদ কারা লুটে নিয়ে যায়?
উত্তর: বিদেশিরা।
প্রশ্ন ১৩। বাংলার মাটিতে কী ফলে?
উত্তর: সোনা।
প্রশ্ন ১৪। বাংলার চাঁদ কিরূপ?
উত্তর: নিত্য স্নিগ্ধ।
প্রশ্ন ১৫। বাংলার সুবর্ণরেখার বালিতে পানিতে কী রয়েছে?
উত্তর: স্বর্ণরেণু।
প্রশ্ন ১৬। তামসিকতা কী?
উত্তর: অজ্ঞানজনিত ভাব।
প্রশ্ন ১৭। সাত্ত্বিক শব্দের অর্থ কী?
উত্তর: কামনাশূন্য।
প্রশ্ন ১৮। ক্ষাত্রশক্তি কী?
উত্তর: যুদ্ধ করার ক্ষমতা।
প্রশ্ন ১৯। ব্রহ্মশক্তি কী?
উত্তর: ব্রহ্মজ্ঞানজনিত শক্তি।
প্রশ্ন ২০। ঐশীশক্তি কী?
উত্তর: ঈশ্বর প্রদত্ত শক্তি।
প্রশ্ন ২১। ক্লৈব্য কী?
উত্তর: কাপুরুষতা।
প্রশ্ন ২২। ‘স্বর্ণরেণু’ শব্দের অর্থ কী?
উত্তর: সোনার কণা।
প্রশ্ন ২৩। ‘পীঠস্থান’ শব্দের অর্থ কী?
উত্তর: পবিত্র স্থান।
প্রশ্ন ২৪। রামাদের গামাদের বলতে কাদের বুঝানো হয়েছে?
উত্তর: বাইরে থেকে আগত জাতিকে বুঝানো হয়েছে।
প্রশ্ন ২৫। বাঙালি দেড়শত বছর আগে শুধু কী দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছে?
উত্তর: শুধু লাঠি দিয়ে।
প্রশ্ন ২৬। কাজী নজরুল ইসলাম কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে।
প্রশ্ন ২৭। কত সালে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন ২৮। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: তেতাল্লিশ বছর বয়সে।
প্রশ্ন ২৯। কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালের ২৯শে আগস্ট।
প্রশ্ন ৩০। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে।
প্রশ্ন ৩১। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘বিজলী’ পত্রিকায়।
প্রশ্ন ৩২। পৃথিবীর শ্রেষ্ঠতম গিরির নাম কী?
উত্তর: হিমালয়।
প্রশ্ন ৩৩। বাংলার শত শত নদীর উত্পত্তিস্থল মূলত কোথা থেকে?
উত্তর: হিমালয় পর্বত থেকে।
প্রশ্ন ৩৪। আমাদের দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন?
উত্তর: কর্মশক্তি একেবারে নেই বলে।
প্রশ্ন ৩৫। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন ৩৬। বাঙালির কোন শক্তি একবারেই নেই বললেই চলে?
উত্তর: কর্মশক্তি।
আগামীকাল পড়ে পাওয়া (গল্প)
