ছেলেদের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে অনেকের কাছেই বিশেষ কদর রয়েছে বো-টাইয়ের। আর এ বো-টাইয়ের সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যানডিয়াগোর বো-টাই বিক্রেতা প্রতিষ্ঠান জেডবি স্যাভয় বো-টাই। গেল তিন বছর ধরে বো-টাই ব্যবসায় সুনাম কুড়ানো জেডবি স্যাভয় এর প্রতিষ্ঠাতা জ্যাক বার্নহর্স্ট এবং তার চার সহকারী এন্ড্রিউ ওর, আলিশা লি, এন্ডি গ্রে ও ওয়েট বাট্রোস রেকর্ড সৃষ্টিকারী এই বো-টাইটি তৈরি করেন যেটির আয়তন ছিল চওড়ায় ১১ ফুট ৩ ইঞ্চি এবং উচ্চতায় ৭ ফুট।
