জোকস

আপডেট : ১৯ মে ২০১৪, ২০:১৯
 এক সর্দারকে ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বলল, ‘এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত?’ সর্দার :তোমাকে তো ফোনই করেছিলাম! কিন্তু একটা মহিলা কণ্ঠ বলল, ‘পি¬জ, ট্রাই লেটার’। তাই তো লেটার পাঠানোর ট্রাই করলাম!  একটি শপিং মলের অভিযোগকেন্দ্রে এসে এক ভদ্রমহিলা বলছেন, ‘আপনাদের শপিং মলের ফোন নম্বরে আমি অনেকবার ফোন করেও পাইনি।’ শপিং মলের কর্মকর্তা :দয়া করে বলবেন ম্যাডাম, আপনি কোন নম্বরে ফোন করেছেন? ভদ্রমহিলা :অবশ্যই। নম্বরটি হলো ০৭০০২৩০০। কর্মকর্তা :এটা তো আমাদের নম্বর নয়। এই নম্বর কোথায় পেয়েছেন? ভদ্রমহিলা :কেন? আপনাদের শপিং মলের দরজায়ই তো লেখা আছে! কর্মকর্তা :ম্যাডাম, ওটা তো ফোন নম্বর নয়। এর মানে হলো, আমাদের শপিং মল প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে!  মা দু’দিনের জন্য তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছেন। এরই মাঝে একদিন রাতে মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে— মা :হোমওয়ার্ক শেষ করেছ? মা :ভাত খেয়ে থালাবাসন ধুয়ে রাখবে কিন্তু। মা :দরজা-জানালাগুলো বন্ধ করেছ? মা :জামাকাপড়গুলো ইস্ত্রি করে রাখো। কাল খুব সকালে স্কুলে যেতে হবে। মা :শোন, তোমার বাবা আর আমি ঠিক করেছি, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব। ছেলে :সত্যি? মা :না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ কি না।