কানাডায় শো-রুম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশীয় আসবাব বিপণনকারী প্রতিষ্ঠান হাতিল। কানাডার ব্যস্ততম নগরী টরেন্টোর ১২৬১ কেনেডি রোডে স্থাপন করা হয়েছে হাতিলের এই শো-রুমটি। সেখানে হাতিলের ডিসপ্লে সেন্টারের পাশাপাশি রয়েছে ওয়্যার হাউস এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই শো-রুমে হাতিলের প্রায় সব ধরণের হোম ও অফিস ফার্নিচার প্রর্দশিত হচ্ছে। কানাডা শো-রুমের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ বিপুল বলেন, ‘কানাডায় কাঠের আসবাপত্র বেশ ব্যয়বহুল, যা আমাদের দেশে তুলনামূলক কম। আশা করছি কানাডাবাসীর কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠবে হাতিল পণ্য।’ - প্রেস বিজ্ঞপ্তি
