তরুণ নির্মাতা সাইফ চন্দনের ক্যারিয়ারের জন্য আইরিন ও আরজু অভিনীত ছবি ‘ছেলেটি আবোল তাবেল মেয়েটি পাগল পাগল’ অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ছবির সাফল্যের ওপরই নির্ভর করছে অনেককিছু। এদিকে আইরিনের প্রথম ছবিতে খুব একটা সাফল্য না থাকায় তার জন্যও এই ছবিটি অনেকখানি গুরুত্বের। তারকার ছড়াছড়ি একেবারেই নেই ছবিতে। নির্মাতার কথায় ছবির গল্পই বড় তারকা। দেখা যাক দর্শকেরা কী রায় দেন? ছবিটি অবশেষে মুক্তি পাচ্ছে আগামী মাসে।
