প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম বললেন, ‘পত্রিকায় এতদিন তারকাদের বিয়ে আর প্রেমের খবর আগে জেনেছি। এখন দেখি আমার স্বাস্থ্যের খবর পত্রিকা পড়ে জানতে হয়। আমি অনলাইন পত্রিকায় জানতে পারলাম আমার নাকি ক্যান্সার হয়েছে। অথচ আমি মাত্র শারীরিক চেকআপ করে ফিরেছি। আগামী রোববার যাব ব্যাংককে আরও উন্নত চেকআপের জন্য। বয়স হয়েছে। একদিন চলে যেতে হবে এটাই তো স্বাভাবিক। আল্লাহ না করুক আমার ক্যান্সার হলেও তো পরিবারের জন্যও একটা আতঙ্কের বিষয়। কিন্তু সে রকম দুঃসংবাদ এখনও আসেনি। কিন্তু এভাবে আমার এত জটিল রোগে অন্তর্ভুক্ত করে দেওয়াটা সত্যিই আমার পরিবারের জন্য আতঙ্কের ছিল।’
