বৈশাখী টেলিভিশনের প্রতিদিনের বিনোদনমূলক আড্ডা আয়োজন ‘আলাপ’ শততম পর্বে পা রাখছে। আগামী বুধবার সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে আলাপের শততম পর্ব। শততম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন। ‘আলাপ’-এর আগের পর্বগুলোতে অতিথি হিসেবে ছিলেন আমাদের দেশের শীর্ষস্থানীয় সব সেলিব্রেটিরা। ছিলেন কলকাতার তারকারাও।
শততম পর্ব প্রসঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক পলাশ মাহবুব বলেন, ‘একটি অনুষ্ঠানের জন্য শততম পর্ব নিশ্চিতভাবে একটি মাইলফলক। সবার সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি।’ আলাপ সরাসরি সম্প্রচার হয় প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা ২০ মিনিটে।
