দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের মাধ্যমে টিভিপর্দায় আসতে যাচ্ছেন মডেল-অভিনেতা নিরব। গত প্রায় ১ বছর একাধিক ছবিতে সাইনিং ও কিছুটা শুটিংয়ের ভেতরেই শুধু খবরে থেকেছেন এই অভিনেতা। এছাড়া কর্পোরেট বিজ্ঞাপন চুক্তি শেষ হওয়ার পর খুব একটা টিভিসির কাজেও দেখা যায়নি। অবশেষে একটি জুয়েলারির বিজ্ঞাপনে সময়ের ব্যস্ত মডেল নাবিলার সাথে কাজ করছেন তিনি। টানা দুদিন এই বিজ্ঞাপনের শুটিং চলবে। বারবার ছোটপর্দায় প্রচারেই মূলত তারকা মুখকে বিজ্ঞাপন বাঁচিয়ে রাখে দর্শকদের কাছে। সেই হিসেবে নিরবের এই সময়ে জুয়েলারির বিজ্ঞাপনটিও অনেকটা ইতিবাচক। নিরব বলেন, ‘বোটানিক অ্যারোমার পর এই বিজ্ঞাপনটি করছি। মডেলিং দিয়েই আমার ক্যারিয়ার শুরু। আবারও সেই কাজে নিয়মিত হতে পেরে ভালো লাগছে।’
