যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন এ ধারাবাহিক নাটক। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—আফজাল শরীফ, আব্দুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান প্রমুখ।
০০০০
অ-এর গল্পে
অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন—শাকিল আহমেদ, সাবিহা, হায়দার মিঠুন প্রমুখ।
০০০
ধন্যি মেয়ে
আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক এ নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন—আবুল হায়াত, ডলি জহর, শিল্পী সরকার অপু, দ্বিপান্বিতা হালদার, সামিয়া পূর্বা, সাদিকা স্বর্ণা, স্বাগতা, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
