আমদানিকরা পণ্যের ম্যানিফেস্টে সিলমারা বন্ধ, খালাস করা পণ্য বিজিবির বিভিন্ন চেকপোস্টে আটক করে বৈধ কাগজপত্র থাকার পরও হয়রানি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের অবগত না করে মামলা দায়ের বন্ধের দাবিতে গতকাল সোমবার হিলি স্থলবন্দর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
গতকাল সকাল ৬টা থেকেই সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খোলেনি কোন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
রবিবার হিলি চারমাথা মোড়ে অবস্থান ধর্মঘট থেকে এই হরতাল কর্মসূচির ডাক দেন হিলি স্থলবন্দরের ৪টি সংগঠনসহ স্থলবন্দর ব্যবহারকারীরা। ৩ দফা দাবির পাশাপাশি নতুন দাবি হিসেবে বিজিবি-৩ এর অধিনায়কের অপসারণ দাবি করেছেন তারা।
এর আগে বুধবার সকাল থেকে রবিবার পর্যন্ত ৫ দিন হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে স্থলবন্দরের ৪টি সংগঠন। হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন-উর-রশিদ জানান, দাবি বাস্তবায়ন না হলে আজ মঙ্গলবার থেকে লাগাতার হরতাল পালন করা হবে।
