চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:১৯
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা স্কুল ছাত্রী রিয়া খাতুনের (৫) হার্টে ছিদ্র। জরুরি ভিত্তিতে তার অপারেশন করানো দরকার। এজন্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। রিয়ার দরিদ্র পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সোহেল রানা, সঞ্চয়ী হিসাব নং-১৫৩৬, রূপালী ব্যাংক, ভেড়ামারা শাখা, কুষ্টিয়া, মোবাইল ফোন- ০১৭৮৫৮২৭৬৬৯। নাজমা আক্তার কলেজ ছাত্রী নাজমা আক্তারের (১৭) একটি কিডনি সম্পূর্ণ নষ্ট। অপরটিও ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। জরুরিভাবে একটি কিডনি সংযোজন করতে হবে। এ জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন। নাজমার দরিদ্র পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ হাবিবুর রহমান, এম,এস,এ নং-২১৫০৭ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, রামপুরা শাখা, ঢাকা-১২১৯, মোবাইল (বিকাশ করা) ০১৬২১৩৭৮৪০৬