মে ধা বী মু খ

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:১৯
ইসরাত জাহিন ফারিহা এসএসসি পরীক্ষায় ইসরাত জাহিন ফারিহা চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও চট্টগ্রাম ব্যুরো প্রধান শফিউল আলম এবং ফাতেমা ফেরদৌসের মেয়ে। নাজিম ইশতিয়াক মীম নাজিম ইশতিয়াক এসএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। নাজিম এসএমই ফাউন্ডেশনের ডিজিএম এসএম নূরুল আলম শাহীন ও মাহফিজা খানমের পুত্র। তার গ্রামের বাড়ি নড়াইলে। গোলাম মুর্তজা মির্জা গোলাম মুর্তজা মির্জা (সিয়াম), যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা গোলাম সরওয়ার মির্জা ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকার একজন প্রভাষক এবং মা নাছিমা আক্তার গৃহিণী। রেহনুমা মেহজাবিন নায়না এসএসসি পরীক্ষায় রেহনুমা মেহজাবিন নায়না চট্টগ্রামের বেভিউ স্কুল থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী ও মা সিমি আকতার গৃহিণী। নাযাহ্ রাইদাহ্ বৃন্ত নাযাহ্ রাইদাহ্ বৃন্ত এসএসসি পরীক্ষায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। বৃন্ত ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। সে দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধান মোঃ নাজমুল হুদা নাসিম ও কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তার একমাত্র মেয়ে। মো. ইব্রাহীম হোসেন এ বছর মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে মো. ইব্রাহীম হোসেন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ হারুনুর রশিদ চাকরিজীবী ও মা ইয়াছমিন আক্তার (পারভীন) গৃহিণী। কাজী ইমতিয়াজ রহমান কাজী ইমতিয়াজ রহমান এসএসসি পরীক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে কাজী হাবিবুর রহমান ও রাশিদা বেগমের ছেলে ও দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমানের ভাতিজা। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। শুভ লাল চক্রবর্তী শুভ লাল চক্রবর্তী এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সোহাগদল কেপিইউ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা দুলাল কৃষ্ণ চক্রবর্তী ও মা শান্ত্বনা রাণী চক্রবর্তী। সে চিকিত্সক হতে চায়। তানভীর রহমান জয় পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ও শিক্ষিকা তহমিনা বেগমের বড় ছেলে তানভীর রহমান জয় এসএসসি পরীক্ষায় মঠবাড়িয়ার কেএম লতীফ ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে প্রকৌশলী হতে চায়। মেহেরাজ তাসনিম (ঝুমু) মেহেরাজ তাসনিম (ঝুমু) এ বছর এসএসসি পরীক্ষায় ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী আবুল বাসার হুমায়ুন ও রাজিয়া সুলতানা কাজলের বড় মেয়ে। সে ভবিষ্যতে ব্যবসা প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়। আমরিন সুলতানা জেরিন আমরিন সুলতানা জেরিন এসএসসি পরীক্ষায় রাজশাহী সরকারি গার্লস স্কুল (হেলেনাবাদ) থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে চিকিত্সক হয়ে মানুষের সেবা করতে চায়। তার বাবা আব্দুস সবুর দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান ও মা রাশেদা বেগম গৃহিণী। ফাতেমা আক্তার সাথী এসএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ফাতেমা আক্তার সাথী জিপিএ-৫ পেয়েছে। তার বাবা গোলাম মোস্তফা ও মা মমতাজ বেগম। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।