জুরাইন-পোস্তাগোলা মহাসড়ক পারাপারে সমস্যা

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৫৮
আমরা জুরাইন-পোস্তাগোলা-শ্যামপুর এলাকায় প্রায় ২০ লাখ লোক বসবাস করি। প্রতিদিন প্রায় ৫ লাখ মানুষ অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্য্যালয়, হাসপাতাল, মসজিদ-মাদ্রাসায় যাওয়া-আসা করে। কিন্তু অতীব দুঃখের বিষয়, জুরাইন-পোস্তাগোলা মহাসড়ক পারাপারের জন্য নাই কোনো ফুটওভারব্রিজ, নাই রাস্তার দু’ধারে ফুটপাত, নাই কোনো বাসযাত্রীছাউনি। এলাকার রাস্তাঘাট খুবই নোংরা ও ভাঙাচোরা। এ ব্যাপারে আশু নজর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নজরুল ইসলাম খান, খান ভিলা, ৫৪ নতুন জুরাইন, ঢাকা ১২০৪