বাংলাদেশ হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশের কওমী মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেয়া হয়। এসব প্রতিষ্ঠানগুলোর আলেম-ওলামাদের সম্মান করতে শিখুন। জেলার রামু উপজেলায় গতকাল সোমবার কাউয়ারখোপ ইসলামীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত দ্বীনদার-মোমিন থাকবে ততদিন কেয়ামত হবে না। সকল মুসলমানকে অনৈসলামিক কর্মকান্ড পরিহার করে আল্লাহর নির্দেশিত পথে থাকতে হবে। কাউয়ারখোপ ইসলামীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মৌলানা আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন—হেফাজতে ইসলাম রামু উপজেলার সভাপতি মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কলিম উল্লাহ প্রমুখ।
