জেলায় সড়কে নিম্নমানের কাজে বাধা দেয়ায় প্রকৌশলীকে মারপিট করা হয়। গতকাল সোমবার বোড়াশী-বর্ণি-সিঙ্গিপাড়া সড়কের কাজ পরিদর্শনে গিয়ে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকির আলম নিম্নমানের কাজ দেখে, বাধা দিলে ঠিকাদারের প্রতিনিধি আজাদ শেখ তাকে মারপিট করে। এ ব্যাপারে ওই প্রকৌশলী গতকাল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বোড়াশী-বর্ণি-সিঙ্গিপাড়া সড়কের ৩ দশমিক ৮০ কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ করছে আরএবি আরসি জেভি নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৭৬ লাখ টাকা।
গোপালগঞ্জ থানার ওসি এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
