কসবায় ১১ তাজা গ্রেনেড উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:৩৭
উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রাম থেকে গত রবিবার সন্ধ্যায় ১১টি তাজা গ্রেনেড উদ্ধার করে কসবা থানা পুলিশ। কসবা থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের পুঁতে রাখা। গ্রেনেডগুলো এখনো তাজা রয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিমরাইল উত্তরপাড়ার আবদুল মালেক মিয়া পুকুরপাড়ে মাটি খুঁড়তে গিয়ে একটি লোহার মতো বোমা দেখতে পায়। পরে এক এক করে কয়েকটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুকুরের মালিক আবদুল মালেক। খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ১১টি গ্রেনেড উদ্ধার করে।