জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২০ মে ২০১৪, ২০:১৬
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম মৃণালিনী দেবী পড়ে পাওয়া মো. সুজাউদ দৌলা প্রভাষক (বাংলা বিভাগ) রাজউক উত্তরা মডেল কলেজ. ঢাকা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গদ্য : পড়ে পাওয়া (গল্প) প্রশ্ন ১। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ কে দিল? উত্তর: বিধু। প্রশ্ন ২। কোথায় ব্যাঙ ডাকছে? উত্তর: নরহরি বোষ্টমের ডোবায়। প্রশ্ন ৩। বাড়ুয্যেদের মাঠের বাগানের কী আম সে অঞ্চলে বিখ্যাত? উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম সে অঞ্চলে বিখ্যাত। প্রশ্ন ৪। বাক্সটি কার পায়ে বেঁধেছিল? উত্তর: বাদলের। প্রশ্ন ৫। বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল? উত্তর: বাদলদের বাড়ির বিচুলিগাদায়। প্রশ্ন ৬। নোটিস লিখে কতখানা কাগজ টাঙানো হয়েছিল? উত্তর: তিনখানা প্রশ্ন ৭। কাগজ টাঙানোর কতদিন পরে একজন লোক এসেছিল? উত্তর: তিনদিন পরে। প্রশ্ন ৮। বন্যায় কারা নিরাশ্রয় হয়ে পড়ল? উত্তর: অম্বরপুর চরের কাপালিরা। প্রশ্ন ৯। টিনের বাক্সের ভেতর কী ছিল? উত্তর: প্রায় আড়াইশ টাকার গহনা আর পঞ্চাশ টাকা। প্রশ্ন ১০। কে বড় হলে উকিল হবে? উত্তর: বিধু। প্রশ্ন ১১। টিনের বাক্সটি কী রঙের ছিল? উত্তর: সবুজ রঙের। প্রশ্ন ১২। ‘বিচুলিগাদা’ কী? উত্তর: ধানের খড়ের সতূপ। প্রশ্ন ১৩। দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয় তাকে কী বলে? উত্তর: নাটমন্দির। প্রশ্ন ১৪। হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণবকে কী বলে? উত্তর: বোষ্টম। প্রশ্ন ১৫। ‘পত্রপাঠ বিদায়’ শব্দের অর্থ কী? উত্তর: তত্ক্ষণাত্ বিদায়। প্রশ্ন ১৬। ‘কাপালি’ কাদের বলা হয়? উত্তর তান্ত্রিক হিন্দু সমপ্রদায়কে। প্রশ্ন ১৭। যে মন্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয় তাকে কী বলে? উত্তর: চন্ডীমন্ডপ। প্রশ্ন ১৮। ‘আড়ি’ কী? উত্তর: ধান, গম ইত্যাদির পরিমাপবিশেষ। প্রশ্ন ১৯। ‘দন্ডবত্’ কী? উত্তর: মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। প্রশ্ন ২০। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর: ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে। প্রশ্ন ২১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর। প্রশ্ন ২২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? উত্তর: ১৯৫০ সালের ১লা নভেম্বর। প্রশ্ন ২৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। প্রশ্ন ২৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে। প্রশ্ন ২৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী? উত্তর: মৃণালিনী দেবী। প্রশ্ন ২৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী? উত্তর: মহানন্দ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ২৭। লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল কে দূর করে এসেছে? উত্তর: বিধু। প্রশ্ন ২৮। কাদের মাঠের বাগানে চাঁপাতলী জাতের আমগাছ আছে? উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে।