লুবনা জাহান
প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ, ঢাকা
গতকালের পর
১৬। প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয় কাকে?
(ক) বাত্সায়নকে (খ) কৌটিল্যকে (গ) পতঞ্জলিকে (ঘ) চন্দ্রগামীকে
১৭। কোন্ পন্ডিত জ্ঞান-বিজ্ঞান ও দর্শন চর্চার জন্য ভারতবর্ষে আসেন?
(ক) ইবনে খালদুন (খ) আল-বেরুনী (গ) এমিল ডুর্খেইম (ঘ) কার্ল মার্কস
১৮। কোথায় ভারতীয় সমাজ সম্পর্কে ব্যাখ্যা-বিশ্লেষণ পাওয়া যায়?
(ক) আইন-ই-আকবরী ও আকবর নামায় (খ) কৌটিল্যের রচনায়
(গ) কামসূত্র-এ বিবাহতে (ঘ) সমাজবিজ্ঞানে
১৯। ইংরেজরা ভারতবর্ষের ক্ষমতা দখল করেন কত সালে?
(ক) ১৭৫৮ সালে (খ) ১৭৫৭ সালে (গ) ১৯৫৭ সালে (ঘ) ১৮৫৭ সালে
২০। ইংরেজ শাসনের প্রভাবেই কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
(ক) চীনে (খ) জাপানে (গ) যুক্তরাষ্ট্রে (ঘ) ভারতে
২১। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯২১ সালে (খ) ১৮২১ সালে (গ) ১৯৩১ সালে (ঘ) ১৯০৫ সালে
২২। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৭৫৭ সালে (খ) ১৮৫৬ সালে (গ) ১৮৩৫ সালে (ঘ) ১৮৫৭ সালে
২৩। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে চালু হয়?
(ক) ১৭১৭ সালে (খ) ১৯১৭ সালে (গ) ১৯১৬ সালে (ঘ) ১৮১৭ সালে
২৪। নৃতাত্ত্বিক বিচারে বাঙ্গালি হলেও ছোট-বড় প্রায় কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ এদেশে বাস করে?
(ক) ৩৫ টি (খ) ৩৬ টি
(গ) ৩৩ টি (ঘ) ৩৪ টি
২৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানকে আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে কতজন অধ্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
(ক) তিন জন (খ) দুই জন (গ) চার জন (ঘ) এক জন
২৬। কত সালে সামাজিক নৃবিজ্ঞানী প্রফেসর লেভি স্ট্রস ঢাকা আসেন?
(ক) ১৯৫০ সালে (খ) ১৯৬০ সালে (গ) ১৯৫১ সালে (ঘ) ১৯৫৯ সালে
২৭। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত তারিখে সমাজবিজ্ঞান পৃথক বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করে?
(ক) ৭ অক্টোবর ১৯৬৯ (খ) ৭ আগস্ট ১৯৭০ (গ) ৭ জুলাই ১৯৮৯ (ঘ) ৭ নভেম্বর ১৯৮০
২৮। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজবিজ্ঞানে সম্মান কোর্স চালু হয়?
(ক) ১৯৭০ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৭৭ সালে (ঘ) ১৯৭৪ সালে
২৯। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষের নাম কী?
(ক) ড. এ.কে. নাজমুল করিম (খ) ফজলুর রশীদ খান
(গ) মোকারম হোসেন (ঘ) এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান
উত্তরসমূহঃ১৬। (খ)১৭। (খ)১৮। (ক)১৯। (খ)২০। (ঘ)২১। (ক)২২। (ঘ)২৩।(খ)২৪। (ঘ)২৫। (খ)২৬। (ক)
২৭। (ক)২৮। (ক)২৯। (খ)
