জোকস

আপডেট : ২০ মে ২০১৪, ২০:১৮
 জনৈক ব্যক্তি : অফিসার, আমার বাগানে একটা বোমা পড়ে আছে। পুলিশ অফিসার : কোনো সমস্যা নেই। তিন দিনের মধ্যে কোনো দাবিদার না পাওয়া গেলে ওটা আপনি রেখে দিতে পারেন।  বিচারপতি : আমি এবার এই মামলার রায় জানাব। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না। বলতে চাইলে আদালতকক্ষ থেকে বের হয়ে যান। আসামি : স্যার, আমি কথা বলতে চাই, আমাকে বের করে দিন।  একদিন হোজ্জার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন এবং চিকিত্সক ডাকতে বলেন। হোজ্জা তার স্ত্রীর অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি ছুটে গেলেন চিকিত্সক ডেকে আনার জন্য। কিন্তু রাস্তার দিকের জানালার পাশ দিয়ে যাওয়ার সময় স্ত্রী জানালা দিয়ে গলা বের করে চেঁচিয়ে বললেন, ‘আল¬াহকে ধন্যবাদ! ব্যথাটা চলে গেছে, চিকিত্সকের দরকার নেই।’ হোজ্জা স্ত্রীর কথা শুনলেন এবং চিকিত্সকের বাড়ির দিকে দৌড়ে গেলেন। বললেন, ‘ডাক্তার, আমার স্ত্রী খুব অসুস্থ ছিল এবং আপনাকে ডেকে আনার জন্য বলেছিল। কিন্তু আপনাকে ডেকে আনতে বের হওয়ার সময় বলল সে সুস্থ বোধ করছে, আপনাকে ডাকার দরকার নেই। তাই আপনাকে পুরো ব্যাপারটা বলতে এলাম এই জন্য যে তাকে দেখতে আসতে হবে না।’  একবার এক গাড়িচালক বেশ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। পরপর দু’টি লাল বাতি অমান্য করে সে। এদিকে মোটরবাইকে টহলরত একজন পুলিশ এই দেখে তাকে অনুসরণ করতে শুরু করে। এক জায়গায় এসে গাড়িটি পুলিশী নির্দেশে থামতেও বাধ্য হয়। পুলিশ তাকে জরিমানা করবে এমন সময় চালক বলল, ?’আপনি আমাকে এর জন্য জরিমানা করতে পারেন না। আমি থামিনি ঠিকই, কিন্তু গাড়ির গতি কমিয়েছিলাম। দুটোতো প্রায় একই, তাই না? এ কথা শুনে পুলিশ তার হাতের লাঠিটা বের করে চালককে পেটাতে শুরু করল। চালক চিত্কার করে বলল, কি করছেন? উত্তরে পুলিশটি বললো, কেন? থামব, না গতি কমাব?