গত ১৪ মে শেষ হলো ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ফর এডুকেশন এন্ড ফেয়ার (আইসিইএফ) এবং ল্যাঙ্গুয়েজ কানাডা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক কর্মশালা। কানাডার ভেনকুভারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ১২ মে থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপি এই কর্মশালায় কানাডা এবং যুক্তরাষ্ট্রের ২৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সনদপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহনের সুযোগ লাভ করে। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পান ইমিগ্রেশন এবং ক্যারিয়ার কনসালটেন্সি ফার্ম শা অ্যাসোসিয়েটসের কর্মকর্তা বাপন সাহা। অনুষ্ঠানে আমেরিকা এবং কানাডায় উচ্চশিক্ষা বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক লামিসিয়া ফামা। কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন লামিসিয়া ফামা।
