ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জিরকি ক্যাতাইনেন রাষ্ট্রীয় কোনো সফরে যাওয়ার আগে একজন তরুণ সাংবাদিককে ফোন করেন। তার সফরের খোঁজ খবর বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য। তরুণ সাংবাদিক আর কেউ নন, তিনি বাংলাদেশের অফিউল হাসনাত রুহিন। উচ্চতর শিক্ষার বৃত্তি নিয়ে ফিনল্যান্ডে থাকা রুহিন সেখানে গড়ে তুলেছেন ফিনল্যান্ড টাইমস নামে একটি নিউজ পোর্টাল। যেটি সদ্যই এক বছর পেরিয়ে পা ফেলেছে দ্বিতীয় বছরে। এর মধ্যেই ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে রুহিনের ফিনল্যান্ড টাইমস। অফিউল হাসনাত রুহিন বলেন, এটি ইউনিভার্সিটি অফ ল্যাপল্যান্ড-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
