সংবর্ধনা
গেন্ডারিয়া কিশলয়, কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাবন্ধিক অধ্যাপক শফিউল আলমের ৭০ বছর পূর্তি উপলক্ষে গত ২৫ এপ্রিল শাহবাগস্থ গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। ভাষাবিজ্ঞানী ড.মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ বিশ্বাস, কথা-সাহিত্যিক সুব্রত বড়ুয়া, গবেষক ড. মাহবুবুল হক, অধ্যাপক মনসুর মূসা, অধ্যাপক আহমদ কবির, সাংবাদিক আবুল মোমেন, কবি মুহম্মদ নূরুল হুদা, শিশু-সাহিত্যিক আলী ইমাম ও চট্টগ্রাম সমিতি-ঢাকার প্রাক্তন সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক শফিউল আলম সংবর্ধনা গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মুকুটের সাফল্য
আহমাদ কুতুব মুকুট, কচি-কাঁচার আসরের সদস্য নম্বর-২২০। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২০১৩ সালে মুকুট ট্যালেটপুলে বৃত্তি পেয়েছে। ইতোমধ্যে প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষায় সে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। মুকুট ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশনের ছাত্র। তার বাবা নূরে আলম মুকতা ও মা সেলিনা মনি।
