বিদ্রোহী কবিকে

আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৬
কেমন আছো প্রিয় নজরুল? ভালো নিশ্চয়ই। আকাশে তোমার কেমন লাগে? তুমিতো সেই কবে আকাশের তারা হয়ে গেছো। আমরাতো তোমাকে দেখতে পাইনি। তবে তোমার লেখাগুলো পড়ছি। তোমার সম্পর্কে জানার চেষ্টা করছি। তুমি যে বাঙালির কবি, তুমি যে বিদ্রোহী কবি, তুমি যে জাতীয় কবি। রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি তেমনি তুমিতো বিদ্রোহী কবি। জানো আমি তোমার লেখা- বিদ্রোহী, লিচুচোর, রণসঙ্গীত, খুকু ও কাঠবিড়ালি, খাদু-দাদু প্রভৃতি এমন অনেক লেখা পড়েছি। এর মধ্যে বিদ্রোহী, লিচুচোর ও খাদু-দাদুটা খুব ভাল লেগেছে। আমার মা মাঝে মাঝেই তোমার বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে। আমার ভাল লাগে। জান কবি, আমি না ‘লিচুচোর’ নামে একটা গল্প লিখেছি। আসলে ওটা গল্প নয় সত্যিকার ঘটনা। আমার বাবা ছোটবেলায় গাছ থেকে লিচু চুরি করে খেত। দাদীর কাছে সে সব কথা শুনেছি। বাবাকে বললে বাবা খুব হাসে। ‘লিচু চোর’ গল্পটা আমি প্রতিযোগিতার জন্য পাঠালাম। জানি না কি হয়। আমি গল্প, ছড়া লিখতে চেষ্টা করি। তবে গল্প বেশি লিখি। ছড়া তেমন পারি না। প্রিয় কবি এর মধ্যে আমি লেখার জন্য পুরস্কার হিসাবে দুটো বই পেয়েছি। চিঠি লিখতে আমার অনেক ভাল লাগে। কিন্তু কাকে লিখব। আমার একটা বান্ধবী আছে, ওর নাম অপি। আমরা দু’জন খুব কাছের বান্ধবী। কোনদিন আড়ি নিয়ে থাকতে পারি না। আড়ি নেবার পর পরই আবার ভাব নিই। কবি তুমি ভাল থেকো। আমরা যেন ভাল থাকতে পারি। ফারিহা আহসান চতুর্থ শ্রেণি বটমলীহোম বালিকা বিদ্যালয় ফার্মগেট, ঢাকা।