নশিন সাইয়ারা
সদস্য নম্বর: ৩২৪৬
ইব্রাহীম খাঁ কলেজ কোয়ার্টার
ভুঞাপুর, টাঙ্গাইল।
নশিন, তোমার পাঠানো ‘এ ট্রু-এক্সপিরিয়েন্স অফ মাই মম’ গল্পটি পেয়েছি। গল্পটির বিষয় শিশুতোষ হলেও ছোটদের বুঝতে একটু কষ্ট হবে। গল্পটি তুমি উত্তম পুরুষে লিখেছো, যা পড়ার সময় বেখাপ্পা লাগবে। তবে গল্পটির শব্দ প্রয়োগ ও বর্ণনা আধুনিক। তুমি অন্য গল্প পাঠাও এবং কচি-কাঁচার আসর নিয়মিত পড়বে।
কামাল প্রতাপের কাইয়ম কবি
জমাদ্দার বাড়ি
নড়াইল।
তোমার পাঠানো কাঁদলে ও মাকে ভাবো ভবে কবিতা দুটো পেয়েছি। ছড়া-কবিতায় ছন্দ ও মিল সঠিক না হলে পড়তে ভালো লাগে না। শব্দ প্রয়োগও আধুনিক হতে হবে। কচি-কাঁচার আসরে শিশুতোষ লেখা ছাপা হয়। তুমি অন্য লেখা পাঠাও।
নওশিনা ইসলাম
পঞ্চম শ্রেণি
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাবনা
নওশিনা, তোমার চিঠি ও ছড়াটি পেয়েছি। ছড়াটি মন্দ হয়নি। জ্যৈষ্ঠের সঙ্গে কস্টের মিল সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তবুও কিছু অংশ ছেপে দিলাম।
আমাদের মধু মাস জ্যৈষ্ঠ
ফল পেতে হয় না কষ্ট
পাকে কাঁঠাল, কলা-জাম
টসটসে লিচু আর আম।
তরমুজে পড়ে ভাই দৃষ্টি
মনে হয় এটা হবে মিষ্টি
মধু মাসে এত ফল পাই—
সারাদিন মজা করে খাই আর খাই।
