মানবতার কবি

আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৮
জন্ম নিলেন চুরুলিয়া, কর্ম আসানসোল— পড়ালেখায় হাতেখড়ি, ত্রিশাল-শিয়ারসোল। ভর্তি হলেন লেটোদলে, যোগ দিলেন সৈনিকে চতুর্দিকে রটে গেল, আসলো খবর দৈনিকে। মানবতার কবি তিনি, সাম্যবাদে ব্যাকুল গান-কবিতায় দেশের ছবি, প্রাণে-প্রাণে আকুল স্বাধীনতার স্বপ্ন ছিলো দেশের গান গাইতেন শেকল ভাঙার ভালোবাসা সবার থেকে পাইতেন।