বিদ্রোহী বীর তপ্ত রুধির অগ্নিবীণার বাদক, বিষের বাঁশির রণ হাসির বাঁধ না মানা সাধক। সুর-সরোবর ধূমকেতু ঝড় রুদ্র রূপের ছবি, সংগ্রামী স্বর নন্দিত নর সৃষ্টি সুখের কবি। সাম্য ভুবন সৃজন স্বপন তড়িত্ নয়ন তারা, ঊষার তপন অগ্নিপ্লাবন বিশ্ব বাঁধন হারা।