আজকের রাশিফল

আপডেট : ২০ মে ২০১৪, ২০:২৯
২১ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৭ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২১ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ৩ ও ৫। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে:আপনি মেধাবী ও কৌশলী। উচ্চাভিলাষী হলেও আপনি ডিপ্লোম্যাসীতে বিশ্বাসী। আপনি পরিবর্তন ও চ্যালেঞ্জ ভালবাসেন। জানার আগ্রহ ও অনুসন্ধিত্সা আপনার বুদ্ধিবৃত্তির বিকাশকে করেছে সহজ। আলাপ-আলোচনা ও মেলামেশায় আপনি স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত। তাই পরিচিতরা সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়। জীবনে সাফল্যলাভের জন্য আপনার সুনির্দিষ্ট লক্ষ্যস্থির করা উচিত। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী এনবার্ট ডুবার, হ্যারন্ড রবিন্স, কবি আলেকজান্ডার পোপ, আন্দ্রেই শাখারভ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো বন্ধুর সহযোগিতা আশা করতে পারেন। অন্যের ঝামেলা এড়িয়ে চলুন। পরের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মূল্যস্ফিতির ফলে ব্যবসাক্ষেত্রে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। লভাংশ আশানুরূপ না হওয়ার সম্ভাবনাই বেশি। শ্রমিক কর্মচারীর ভিতর অসন্তোষ দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কাজকর্মে মন বসানো কঠিন হবে। উদাসিনতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। কারো সাথে তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন। উত্তেজিত হওয়া ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শত্রুদের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ চিন্তা-ভাবনা করে করুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ভ্রমণ যোগ আছে। পরের জন্য কিছু করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হতে পারে। মনবল বৃদ্ধি পাবে। ধর্ম-আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শিল্প-শ্রমিকদের ভিতর অসন্তোষ সৃষ্টি হতে পারে। ফলে কর্ম পরিবেশ ভালো থাকবে না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। অকারণ জেদ পরিহার করুন। অন্যথায় দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে পারে। দৈনন্দিন কাজে অগ্রগতি আশা করা যায়। তবে প্রাপ্তি বিলম্বিত হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। নতুন যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দাম্পত্য পরিবেশ ভালো নাও যেতে পারে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। পিতা বা পিতৃস্থানীয় কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোন সামাজিক বা রাজনৈতিক কাজে জড়াতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সামগ্রিকভাবে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়ীক দিক কিছুটা ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মন চঞ্চল থাকবে। আর্থিক দিক ভালো যাবে না। ব্যবসায়ীক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। গৃহ সংস্কারের কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো কথায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। কেউ আজ আপনাকে বিপদে ফেলার চেষ্টাা করতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মন ভালো থাকবে। ব্যবসায়ীক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।