এ ক্স ক্লু সি ভ কা ন চ ল চ্চি ত্র উ ত্ স ব ২ ০ ১ ৪

রথ মাত্র ১টি, কলা বেচা একাধিক

আপডেট : ২০ মে ২০১৪, ২০:৪৫
কান মূলত একটি প্লাটফর্ম মাত্র। যদি কেউ শুধু এটাকে একটি ছবি দেখার উত্সব বলে তা হবে সবচেয়ে বড় ভুল। কারণ নাইজেরিয়ান শিশু অপহরণের বিরুদ্ধে এর আগে পামেলা, সালমা হায়েকরা প্ল্যাকার্ড উঠিয়েছিলেন রেড কার্পেটে। এবারে ‘দ্য এক্সপেন্ডাবেল’ ছবির বাঘা বাঘা কলাকুশলীরা যেমন হ্যারিসন ফোর্ড, সিলভেস্টর স্ট্যালনরা প্ল্যাকার্ড দেখিয়েছেন—‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’। সকলের কাছেই বিষয়টি নৈতিকতার প্রশ্ন। অনেকেই শুভেচ্ছা বক্তব্যের সাথে সাথে বলেছেন নাইজেরিয়ার এই নারীবিদ্বেষী অপহরণকারীদের বিরুদ্ধে। কান ক্লাসিক বিভাগ এবার ফিল্ম ইতিহাস থেকে পুরাতন প্রতিষ্ঠিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুনঃ কপি করে পালে দ্য ফেস্টিভ্যালে দেখানোর উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যেই এ বছর কানে সম্মানিত অতিথি করা হয়েছে সোফিয়া লরেনকে। তিনি অ্যাডওয়ার্ড পন্টি পরিচালিত ‘লা ভচে হুমানা’ ছবির জন্য পুরস্কার জিতেছিলেন ১৯৬১ সালে। তবে কানের জন্য সবচেয়ে বড় চমক ছিল ‘এক্সপেন্ডাবেল ৩’-এর প্রিমিয়ার। হ্যারিসন ফোর্ড, আর্নল্ড শোয়ার্জেনেগার, মেল গিবসনসহ ছবিটির সকল অভিনেতারা প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন। পালে দ্য ফেস্টিভালের ষাট মিটারের লাল গালিচাটিতে রয়েছে ২৪টি বিখ্যাত সিঁড়ি। লাল গালিচাটি প্রতিদিন তিনবার পরিবর্তন করা হয়। ২৫০ জন মালির তত্ত্বাবধানে ফেস্টিভাল এলাকাজুড়ে ২০,০০০ গাছ রোপণ করেছে, যেখানে সারা বিশ্বের ৪৫৮০ জন সাংবাদিক ১২০০০ চলচ্চিত্র কর্মী অংশগ্রহণ করেছেন। এদিকে এবারের কান উত্সবে রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টকে আলাদা আলাদাভাবে সময় কাটাতে দেখা যাবে। আর দুজনকে একসাথে কান উত্সবে না দেখার কারণ দুজনের ছবি প্রদর্শিত হবে ভিন্ন তারিখে। ২৮ বছর বয়সী প্যাটিনসনের ‘দ্য রোভার’ ও ‘ম্যাপ টু দ্য স্টারস’ প্রদর্শিত হবে ১৮ ও ১৯ মে। আর ২৪ বছর বয়সী ক্রিস্টেনের ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ প্রদর্শিত হবে উত্সবের শেষদিন ২৪ মে। আর এজন্য দুজনকে আলাদা তারিখে এবং সঙ্গীহীন অবস্থায় দেখা যাবে। শেষ বেলায় দেখা হলো বলিউডের প্রখ্যাত নির্মাতা সুধীর মিশ্রর সাথে। সুধীর মূলত কমার্শিয়াল মুভির এক নতুন ধারা তৈরি করতে চান। খুব বেশি নাচাগানা ফিল্ম তিনি পছন্দ করেন না। তাই আমার আপকামিং মুভি ‘পরবাসিনী’র ক্লিপিং দেখে অবাক হলেন। নাচাগান বাদ রেখে সায়েন্স ফিকশন ছবি এভাবে বাংলাদেশে তৈরি হতে পারে তা তার জানা ছিল না। আমি তাকে হাসতে হাসতে বললাম, ‘আমাদের তরুণেরা যে আরও কত পরিবর্তন নিয়ে আসছে আমাদের ফিল্মে আপনি তা কল্পনাও করতে পারবেন না।’