এ আর রহমানের বাসায় হামলা

আপডেট : ২০ মে ২০১৪, ২০:৪৬
অস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের লস অ্যাঞ্জেলসের বাসভবনে হামলা হয়েছে। মঙ্গলবার এক টুইট বার্তায় এ আর রহমান নিজেই বিষয়টি জানিয়েছেন। টুইট বার্তার পাশাপাশি তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, বাড়ির দেয়ালে কালো রঙের কালিতে কিছু ইংরেজি শব্দ লেখা রয়েছে। এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর এ আর রহমানের ভক্তরা সামাজিক যোগযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। ৪৮ বছর বয়সী এ সংগীত পরিচালক ‘স্লামডগ মিলিয়নার’ ছবির জন্য ২০০৯ সালে অস্কার পুরস্কার পান। সম্প্রতি ‘মিলিয়ন ডলার আর্ম’ নামে একটি হলিউডি ছবিতে সুর করেছেন তিনি।