বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও কমল দাশ গুপ্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কমল দাশগুপ্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব ড. আ ব ম নূরুল আনোয়ার এবং বিশিষ্ট গবেষক ড. সাইম রানা। স্বাগত বক্তব্য রাখবেন সংগীত ও নৃত্যবিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করবেন শিল্পী শাকিলা জাফর, সুবীর নন্দী, ইয়াসমীন মুশতারী, সুজিত মোস্তফা, ইফফাত আরা দেওয়ান, তিমির নন্দী, রুমী আজনবী, দিনাত জাহান মুন্নি ও সুস্মিতা আনিছ।
