পুতিন রাষ্ট্রীয় সফরে চীনে

আপডেট : ২০ মে ২০১৪, ২২:০১
চীনের সাথে বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক চুক্তি করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে সাংহাই পৌঁছেছেন। দুই দেশের নৌবাহিনীকে নিয়ে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনায় একটি চুক্তি করার কথা রয়েছে। ইউক্রেন এবং দক্ষিণ চীন সাগরে সৃষ্ট নানা জটিলতার মধ্যে উভয় দেশ এ ধরনের দ্বি-পাক্ষিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা গ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি। চীনা গণমাধ্যমের কাছে ভ্লাদিমির পুতিন বলেন, চীন রাশিয়ার খুবই ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের মধ্যে সামরিক বিষয়সহ অন্যান্য বিষয়ে খুবই ভালো সম্পর্ক রয়েছে চীনের সাথে।