ওয়ালস্ট্রিট বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তাকে আঘাত করার অভিযোগে সিসিলি ম্যাকমিলান নামের এক নারীর ৯০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায় ঘোষণার পর ম্যাকমিলান নিজেকে নির্দোষ দাবি করেন।
রায় ঘোষণার দিন সোমবার আন্দোলনকারীদের অনেকেই আদালতে হাজির হয়েছিলেন। পুলিশ কর্মকর্তাকে আঘাত করার জন্য ম্যাকমিলান ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, সেদিন আমি ইচ্ছা করে ঐ পুলিশ কর্মকর্তাকে আঘাত করিনি। বরং ভিড়ের মধ্যে কেউ একজন আমার শরীর স্পর্শ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য হাত পা ছোড়াছুড়ি করলে পুলিশ কর্মকর্তার গায়ে আঘাত লেগে থাকতে পারে।
তবে ম্যাকমিলানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ২০১২ সালের ১৭ মার্চ। তিনি ইচ্ছা করেই গ্রান্টি বাভেল নামের ঐ পুলিশ কর্মকর্তার চোখে আঘাত করেন। জুরি বোর্ডের ১২ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য ম্যাকমিলানকে পরিস্থিতির শিকার উল্লেখ করলেও বিচারক তার রায়ে অনড় রয়েছেন।
