স্পোর্টস রিপোর্টার
আক্কু ফুটবল একাডেমি ওয়ালটন পাইওনিয়ার ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় দলটি নারিন্দা জুনিয়র্স লায়ন্সকে ৩-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। এর আগে টাঙ্গাইল ফুটবল একাডেমি, কল্লোল সংঘ, আরাফ স্পোর্টিং গুলবাগ সেমিফাইনাল নিশ্চিত করে রাখে।
