মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় সোমবার উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৬
গজারিয়া উপজেলার দৌলতপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় সোমবার রাতে উদ্ধারকৃত লাশের পরিচয় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি। লাশটি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানিয়েছেন, লাশটি কেউ সনাক্ত করতে পারেনি। এ নিয়ে এখন পর্যন্ত ৫৭টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের তালিকায় এখনও রয়েছে: শরীয়তপুরের নড়িয়ার ব্রজেশ্বরের নূর মোহাম্মদ শেখের পুত্র মূসা শেখ (২৬), মগর গ্রামের মৃত মগবুল ছৈয়ালের দুই পুত্র আবু কালাম ছৈয়াল (৪৫) ও রাজিব ছৈয়াল (২২), দক্ষিণ চাকধ গ্রামের মৃত আবু কালাম চৌকিদারের পুত্র মো. সজিব চৌকিদার (২৪) ও ঢাকার নাবাবগঞ্জের হরিকান্দা গ্রামের আব্দুল করিমের কন্যা কল্পনা আক্তার (১৩)। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘনা নদীতে দুইশতাধিক যাত্রী নিয়ে ‘এমভি মিরাজ-৪’ লঞ্চটি ঝড়ে ডুবে যায়।