ইসলামিক ফাউন্ডেশনকে ধর্মীয় উস্কানি ও সামপ্রদায়িক নৈরাজ্যের হাতিয়ার বানানো হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে হেফাজত নেতারা প্রতিষ্ঠানটির বর্তমান ডিজি শামীম মুহাম্মদ আফজালকে ‘বিতর্কিত ও অযোগ্য ব্যক্তি’ দাবি করে অবিলম্বে তার অপসারণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে হেফাজত আমীর আল্ল¬ামা শাহ আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ওই ব্যক্তি দেশের ঐতিহ্যবাহী ‘কওমী মাদ্রাসাগুলোতে জঙ্গি-তালিবান সৃষ্টি করা হয়’ বলে মিথ্যাচার করে বই প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে তিনিই জঙ্গিবাদের মদদদাতা ও বিদেশী চর। আমরা অবিলম্বে ওই বিতর্কিত বই বাজেয়াপ্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাই।
