গুম খুনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে :রিজভী

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৭
গুম খুন ও অপহরণে আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত স্থানীয় বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠলেও তিন র্যাব কর্মকর্তাকে হত্যা মামলার পরিবর্তে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। নিজেদের অপকর্ম ঢাকতেই সরকার এই অপত্পরতা শুরু করেছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।