আজকের রাশিফল

আপডেট : ২১ মে ২০১৪, ১৯:৫৭
আজ ৮ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২২ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: পান্না ও গার্নেট। প্রকৃতিগতভাবে:আপনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ব্যতিক্রমধর্মী গুণ ও বৈশিষ্ট্য আছে আপনার। আপনি অস্থির চঞ্চল ও বৈচিত্র্যপ্রিয়। নতুনের প্রতি অসাধারণের প্রতি আকর্ষণ দুর্দমনীয়। নিজের মতে ও ইচ্ছানুসারে চলতে চান। স্বচ্ছ মস্তিষ্ক ও ইনটুইশন আপনার প্রধান চালিকাশক্তি। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ ও পরিস্থিতি আপনাকে প্রভাবিত করবে ব্যাপকভাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শার্লক হোমসের রচয়িতা আর্থার কেনান ডয়েল, রিচার্ড ওয়াগনার, রাজা রাম মোহন রায়, লরেন্স অলিভার, জ্যোতির্বিদ থমাস গোল্ড, আর্নেস্ট ওপেনহীনমার, জিড্ডু কৃষ্ণমূর্তি প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক ঝামেলা কিছুটা হ্রাস পাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মোন্নতির সুযোগ পেতে পারেন। মাতৃস্থানীয় কারো দ্বারা উপকৃত হবেন। গোপন শত্রুতা সম্পর্কে সাবধান থাকলে ভালো করবেন। অন্যের ঝামেলা নিজের কাঁধে নেয়া ঠিক হবে না বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ অন্যের সমালোচনায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। পর ছিদ্রান্বেষী থেকে সতর্ক থাকুন। ভাই-বোনদের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। ফলে অর্থকষ্ট কিছুটা কমে আসবে। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ নতুন কোনো কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। বন্ধু বা আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। বায়ু বা পিত্তসংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। তরুণ খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। পাওনা টাকা আদায় হতে পারে। ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। ক্লান্তি অবসাদে ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ । সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ অংশীদারি ব্যবসায় সফল হতে পারেন। কোনো মামলা-মোক্কদমায় জয়ী হতে পারবেন। কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবেন। ব্যবসায়ীক দিক ভালো যাবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পাওনা টাকা আদায় হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। কারো সহযোগিতায় ব্যবসায়ীক উন্নতি হতে পারে। শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভোগার আশংকা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে। মন চঞ্চল হতে পারে। মিথ্যা বদনামের ভয় আছে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ধিরস্থির হয়ে কাজে মন দেয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীক দিক ভালো যাবে। খাদ্য শস্যের ব্যবসায় লাভবান হতে পারেন। কোনো আপনজনের ব্যাপারে দুঃসংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। স্বামী-স্ত্রীর মতের অমিল হতে পারে। ফলে সাংসারিক শান্তি বিঘ্নিত হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। বেশি পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো দায়িত্বপূর্ণ কাজে সম্পৃক্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কোনো ব্যাপারেই উগ্র না হলেই ভালো করবেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। নিজের মনের কথা কাউকে বলবেন না। কোনো বন্ধুর সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। রোমান্টিক যোগাযোগ শুভ।