আশি পেরুনো সময়ে যেখানে অধিকাংশ মানুষেরই সময় কাটে অবসর কাটিয়ে কিংবা বার্ধক্যের সঙ্গে যুদ্ধ করে সেখানে ব্রাজিলের টারসিও ম্যারিয়ানো ডি রেজেন্ডে কে কিন্তু বেশ অনেকটা ব্যতিক্রমই বলতে হবে। কেননা তার বয়স যখন ৮৮ তখনও কিন্তু দিব্যি ফুটবল খেলেই সময় কাটিয়েছেন টারসিও। আর সেই ফুটবলও নেহাত শখের বশে খেলা কোনো খেলা নয়। বরং রীতিমতো ব্রাজিলের পেশাদারী ফুটবল তথা রিজিওনাল চ্যাম্পিয়নশিপেই গোইয়ান্ডিরা স্পোর্ট ক্লাব এর হয়ে খেলেছেন টারসিও। আর এতো বয়সে দলের রাইট উইং হয়ে নিয়মিতভাবে খেলে যাওয়া এই টারসিওকেই বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নিয়মিত ফুটবলারের মর্যাদা দিয়েছে গিনেজ কর্তৃপক্ষ।
